1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

চট্টগ্রামে ‘ড্রোন নির্মাতা’ আশির উদ্দিনের পাশে তারেক রহমান

  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫৭ বার শেয়ার হয়েছে

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ‘ড্রোন নির্মাতা’ মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সোমবার দুপুরে (১৬ জুন) চট্টগ্রামের বাশঁখালীর পুইছড়িতে মোহাম্মদ আশির উদ্দিনের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-এর নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলটি মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন।

এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এদিকে, বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমান-এর পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তার আরও বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা, সদস্য জহিরুল ইসলাম আলমগীর, বাশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসেনী, সাবেক যুগ্ম আহবায়ক লেয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি