1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে একযোগে ঝাঁপিয়ে পড়তে হবে: আব্দুর রহীম

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৫০ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহীম বলেছেন, “স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হলে সবাইকে একযোগে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। জামায়াত ক্ষমতায় গেলে দেশ কোনো বিদেশি প্রভুর ইশারায় পরিচালিত হবে না, বরং কুরআন ও সুন্নাহর আলোকে দেশকে কল্যাণমুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা হবে।”

তিনি শুক্রবার বিকেলে শহরের শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াত আয়োজিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে এক জরুরি দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল এবং পরিচালনা করেন শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “ফ্যাসিস্ট সরকারের বিচার সময়ের দাবি। তারা যেভাবে মানুষ হত্যা করেছে, তার বিচার বর্তমান সরকারের অধীনেই হওয়া উচিত।”

নির্বাচনী সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “দেশের প্রতিটি সেক্টরে সংস্কার প্রয়োজন। তবে বিশেষ করে নির্বাচন ঘিরে যেসব খাতে সংস্কার জরুরি, সেসব খাতে সংস্কার নিশ্চিত করতে হবে। অন্যথায় আরেকটি ফ্যাসিস্ট হাসিনা তৈরি হবে।”

তিনি দলের নেতাকর্মীদের ত্যাগ-তিতিক্ষা, সাহস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আগামী দিনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি