1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

ড. ইউনূস-তারেক বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে: মির্জা ফখরুল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৯ বার শেয়ার হয়েছে

অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের মধ্যে বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দলের যেকোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দিয়েছে স্থায়ী কমিটি।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই।

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের দাওয়াত দেয়া হয়েছে। লন্ডন সময় শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক হবে। এ বৈঠককে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।

তিনি বলেন, তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠকটি একটি বড় ইভেন্ট বলে মনে কনি। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে এ বৈঠকের গুরুত্ব অনেক বেশি। বৈঠকটি হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। রাজনৈতিক সংকট সমাধানে এই বৈঠক বিরাট সম্ভাবনার সৃষ্টি হয়েছে; নতুন দিগন্তের সূচনা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি