1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড়: ড. ইউনূস ও তারেক রহমানের সম্ভাব্য বৈঠক

  • প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৪৯ বার শেয়ার হয়েছে

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস নির্বাচনের সময় ‘স্পষ্ট’ করার পর থেকে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। রীতিমতো ‘টক অব দ্যা কান্ট্রিতে’ পরিণত হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার ইস্যু। দেশের বৃহৎ রাজনৈতিক দল-বিএনপিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ‘অনড়।’

এই অবস্থার মধ্যে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস। তবে প্রধান উপদেষ্টার এই সফরে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের গুঞ্জন উঠেছে।

বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনো এমন কোনো বিষয়ে জানানো হয়নি। ফলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের কোনো বৈঠক হবে কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

গত বুধবার (৪ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সফরসূচির বিষয়ে জানান প্রেস সচিব শফিকুল আলম। সেই সূচি অনুযায়ী, লন্ডন সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ ছাড়াও রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা।

তিনি জানান, ইতোমধ্যে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এছাড়া সফরকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে। সেই সঙ্গে আলোচনায় আসবে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়টিও।

এছাড়া চার দিনের এই সরকারি সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। সবমিলিয়ে প্রধান উপদেষ্টার এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তবে প্রধান উপদেষ্টার এই সফরের কর্মসূচিগুলোকে ‘কনফিডেনশিয়াল’ উল্লেখ করে সংশ্লিষ্ট সূত্রগুলো কর্মসূচির বিস্তারিত জানাতে রাজি হয়নি। আর সফরে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন এমন কথাও সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।

তবে এই বৈঠকের গুঞ্জনের মধ্যেই গত ৪ জুনের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল- যুক্তরাজ্য সফরের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কোনো কর্মসূচি আছে কিনা। ওইদিন রুহুল আলম সিদ্দিকী বলেছিলেন, ‘সফরসূচিতে এ বিষয়ে কোনো তথ্য নেই’। যদিও ঢাকা ও লন্ডনে বিএনপি সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশের পর দুই পক্ষই বিষয়টি নিয়ে এখনো আলোচনায় রয়েছে।

ঢাকা ও লন্ডনে বিএনপি সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা বিএনপির এমন একটি বৈঠকের বিষয়ে অনাগ্রহ নেই। তবে এপ্রিলে নির্বাচনের ঘোষণার পর বর্তমানে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক কিংবা তাদের মধ্যকার আলোচনার প্রয়োজনীয়তা কতটা আছে- সেই প্রশ্নও দলটির ভেতরে আলোচিত হচ্ছে।

তবে শেষ পর্যন্ত যদি উভয় পক্ষ বৈঠকের বিষয়ে একমতও হয়, তবে সেই বৈঠক কোথায় এবং কীভাবে হবে তা নিয়েও উভয় পক্ষে একাধিক মত রয়েছে। এমনকি সরকারি সফরের মধ্যে রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বৈঠক ঠিক হবে কিনা এমনটাও বিশ্লেষণ করা হচ্ছে।

যদিও সোমবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিভিন্ন সময়ে বিএনপি চেয়ারপারসনের দপ্তরে সংযুক্ত কয়েকজন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। ড. ইউনূস ও তারেক রহমানের এই বৈঠকটি হতে যাচ্ছে বলে জানিয়েছেন তারা।

সূত্র: বিবিসি বাংলা 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি