1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

আদর্শ সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: হাবিবুর রহমান

  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫২ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- ইসলামী আন্দোলনের কর্মীদের একমাত্র লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা ভালো ও কল্যাণকর কাজের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করতে চাই। একটি ইনসাফভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এজন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী নির্বাচনে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় জামায়াতের নেতৃত্ব পরীক্ষিত। আমাদের মুহতারাম জাতীয় নেতৃবৃন্দ বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কিন্তু কেউ একটি টাকা দুর্নীতির প্রমাণ দেখাতে পারেনি। আমাদের সেই সৎ আদর্শবান দায়িত্বশীলদেরকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করা হয়েছে। আমরা আমাদের শহীদদের দেখানো পথে চলতে চাই। সততার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদেরকে জনগণের সেবা করার সুযোগ দিন, আমরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেবো। ইনশাআল্লাহ।

তিনি সোমবার (২ জুন) সিলেট মহানগরীর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার সর্বস্তরের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে, সেক্রেটারী মাওলানা আল ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরের জামাতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন ও সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু প্রমূখ।

অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত নেতা এডভোকেট মমিনুজ্জামান, আব্দুল লতিফ লালা মেম্বার, আমিনুর রহমান, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জৈন উদ্দিন, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিদ্দিকুর রহমান আজাদ, ছাত্রশিবির সদর উপজেলা দক্ষিণের সভাপতি কাউসার আহমদ লাহিন, সদর উত্তর সভাপতি রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উত্তর থানা সভাপতি শাহাবুদ্দিন, সদর পূর্ব সেক্রেটারি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রমূখ।

মতবিনিময় সভায় সদর উপজেলা জামায়াতে ইসলামী, মহিলা বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার দায়িত্বশীলাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি