1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

জুলাই সনদ তৈরি করতে আমরা একমত: ড. ইউনূস

  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬২ বার শেয়ার হয়েছে

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো আন্তরিকতা নিয়ে আলোচনা করেছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আজ থেকে প্রথম পর্বের আলোচনা শেষ হলো এবং দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হলো। প্রথম পর্বের আলোচনায় আমরা ঐকমত্যে পৌঁছাতে পেরেছি যে, আমরা জুলাই সনদ করবো।

সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা আরো বলেন, দ্বিতীয় পর্বে আমাদের আলোচনা হবে সেই বিষয়গুলো যেগুলোতে আমরা মোটামুটি কাছাকাছি। কিন্তু এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মাদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ৩০ জুনের পরে যাবে না জাতীয় নির্বাচন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এসেছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদল। বিকেল ৪টার পর থেকে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, এই বৈঠকে বিএনপি-জামায়াতসহ ২৮টি রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি