1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত 

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪৮ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ মে) দিন ব্যাপী কর্মসূচি পালন করেছে শাজাহানপুর উপজেলা বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরন করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় সূদুর আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, ইদ্রিস আলী, আব্দুল হাই রনি, আব্দুল মান্নান, মঞ্জুর কাদের মন্টু, নুরুল আজাদ, হাফিজার রহমান কাজল, মতিউর রহমান মতি, আবুল বাসার, শফিকুল ইসলাম, নাছির উদ্দিন, মুশফিকুর রহমান মামুন, মশিউর রহমান রকি, শামীম জায়দার, মোশারফ হাসান, রেজাউল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, বেলাল হােসেন বাবু, কৃষকদলের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, মৎস্যজীবি দলের সভাপতি ইবনে সাউদ, জাসাস সাধারণ সম্পাদক বিপুল মোল্লা, কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি আক্তার, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য়ায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল শেষে মহিউসুন্নাহ মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়। অপরদিকে বাদ মাগরিব দুবলাগাড়ী মসজিদে শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্রের নেতুত্বে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি