1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে মাঝিড়ায় ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫৮ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ব্র্যাক ব্যাংকের নতুন শাখা। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টায় শাখাটির উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনাল প্রধান মো. ফজলুল কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ, আমরুল ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদুজ্জামান আটল, বিএনপি নেতা আবু শাহীন সানি, বিশিষ্ট ব্যবসায়ী বাদশা সরকার, আমিনুল ইসলাম জোয়াদ্দার এবং বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুম।

উদ্বোধনী অনুষ্ঠানে ফজলুল কবির বলেন, “ব্র্যাক ব্যাংক সবসময়ই গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে চায়। মাঝিড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা এই শাখা চালু করেছি।” তিনি স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও চাকরিজীবীদের আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, একটি আধুনিক ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান এলাকার অর্থনীতিতে গতি সঞ্চার করবে। স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কৃষিখাতে সহায়তার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি