1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় জেলা আওয়ামী লীগ নেতার গাড়ি জব্দ, থানায় হস্তান্তর ছাত্র-জনতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫৩ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় জেলা আওয়ামী লীগের এক নেতার ব্যবহৃত একটি গাড়ি জব্দ করে থানা হেফাজতে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে গাড়িটি জব্দ করে তারা। পরে গাড়ীটি রাত ৮ টার দিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালো রংয়ের এই এক্স নোহা মাইক্রোবাসটির (যাহার নং- ঢাকা মেট্রো-চ-১৯-০৪৭৭) মালিক সুলতান মাহমুদ খান রনি৷ তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মুঞ্জুর।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতা গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আছে। গাড়ীতে থাকা ব্লুবুক, যাবতীয় কাগজ ও তথ্যাদিসহ আমরা জানতে পারি গাড়ীটি জেলা আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ খান রনির।

তিনি আরো জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে রনি পলাতক আছেন৷ তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাসহ সদর থানায় একাধিক মামলা রয়েছে। আমরা গাড়িটি থানা হেফাজতে নিয়েছি, জব্দ তালিকায় গাড়ীটি দেখিয়ে আদালতে পাঠানো হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি