1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

অন্যের নাম ধারণ করে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি!

  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৬৩ বার শেয়ার হয়েছে

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়ারেছ আনসারীর নাম ধারণ করে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর ধরে চাকরি করেছেন এক ব্যক্তি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে ধরা পড়েছে ওই ব্যক্তি ওয়ারেছ আনসারী নন।

গত ২৭ মে তার নিয়োগ বাতিল করা হয়েছে। ভুয়া নিয়োগে ওই ব্যক্তিকে সহায়তা করেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্তি পরিচালক মোহাম্মদ শাহজাহান মিয়া। তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আবার ওই ব্যক্তির চাচা।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি তদন্তের মাধ্যমে উদঘাটন করেছে, তাদের রাজশাহী অফিসের যুগ্ম পরিচালক মো. আব্দুল ওয়ারেছ আনসারী নামে যিনি ১২ বছর ধরে চাকরি করছেন, তিনি আসলে ভিন্ন আরেক ব্যক্তি। তিনি ওই নাম ধারণ করে এতদিন চাকরি করেছেন তার চাচার যোগসাজশে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুয়া আনসারী তার চাচা মো. শাহজাহান মিয়ার সহায়তায় ২০১৩ সালের ২২ জুলাই বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে যোগদান করেন। ওই ব্যক্তি বরখাস্ত হওয়ার আগে বাংলাদেশ ব্যাংকে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এক যুগ আগে বাংলাদেশ ব্যাংক ও বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি হয় নারায়ণগঞ্জের বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়ারেছ আনসারীর। প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি। বাংলাদেশ ব্যাংকে কখনো যোগ দেননি। তিনি যোগ না দিলেও তার নাম হুবহু ব্যবহার করে ওই ব্যক্তি যোগ দেন।

জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার আব্দুল ওয়ারেছ আনসারী আমার দেশকে বলেন, এই ঘটনা আগে জনতাম না। বিভিন্ন মাধ্যমে জানলাম আমার নামেই এক ব্যক্তি ১২ বছর চাকরি করেছেন। বাংলাদেশ ব্যাংকে আমি অভিযোগও করিনি। কারণ বিষয়টি আমি জানতামই না। কেন্দ্রীয় ব্যাংক থেকে অফিশিয়ালি আমাকেও কিছু জানানো হয়নি।

তিনি বলেন, ২০১৩ সালে ৩১তম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা উভয়ই পাস করি। আমি সিভিল সার্ভিসে যোগদান করি। আমার ধারণা ছিল না যে কেউ আমার আইডি ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে।

ভুয়া আনসারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ফোনে কল দিলে ট্রুকলারে তার নাম দেখানো হয়েছে শাহাজালাল আনসারী।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আমার দেশকে বলেন, একজন এ বিষয়ে অভিযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে। আমরা বিষয়টি নিয়ে দীর্ঘদিন তদন্ত করেছি। তদন্তে সত্যতা পাওয়া যাওয়ায় নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে এই কাজে সহায়তাকারী শাহজাহানের বিরুদ্ধে তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের জন্য এ ধরনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

এ বিষয়ে জানতে শাহজাহান মিয়াকে কল করা হলে নাম পরিচয় দেওয়ার পর তিনি কল কেটে দেন। পরে আর কল রিসিভ করেননি।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ড. আতিউর রহমান। ওই সময় আরো কয়েকটি নিয়োগ এবং একজন নির্বাহী পরিচালকের বিরুদ্ধে জালিয়াতি করে বয়স বাড়ানোর অভিযোগ ওঠে। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি ধরাও পড়ে। তবে শেষ পর্যন্ত তৎকালীন গভর্নরের কারণে ওই নির্বাহী পরিচালকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া অন্যদের নিয়েও প্রশ্ন উঠেছে।

সূত্র: আমার দেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি