1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

আজহারুল ইসলামের মুক্তিতে বগুড়ায় জামায়াতের শুকরিয়া দোয়া ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৭ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও রহমত কামনায় বগুড়ায় জেলা ও শহর জামায়াতের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিল ও দুঃস্থ ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি।

মঙ্গলবার বাদ আসর বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় শুকরিয়া দোয়ার আয়োজন। এছাড়া দুপুরে শেখ ফরিদ ইয়াতিমখানায় বিশেষ দোয়া ও ইয়াতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেত, মাওলানা আব্দুল হাকিম সরকার, শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি রফিকুল আলম, এডভোকেট রিয়াজ উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ বেগ, এডভোকেট শাহীন মিয়া, এডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, শ্রমিক নেতা আজগর আলী, নিজাম উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।

খাবার বিতরণের আগে ইয়াতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন।

জেলা ও শহর জামায়াত নেতৃবৃন্দ বলেন, “আজহারুল ইসলামের বেকসুর খালাসের মাধ্যমে একটি মিথ্যা মামলার অবসান হয়েছে। এটি ন্যায়ের বিজয় এবং আল্লাহর রহমতের নিদর্শন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি