1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

এটিএম আজহারের মুক্তির আশায় জামায়াতের নেতাকর্মীরা

  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৯ বার শেয়ার হয়েছে

ডেস্ক রিপোর্ট: জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে করা আপিলের শুনানির রায় কাল মঙ্গলবার। প্রসিকিউশন, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের কয়েক দফা শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এদিন রায়টি ঘোষণা করা হবে।

রায়ের ব্যাপারে এটিএম আজহারের আইনজীবি শিশির মনির বলেন, আমরা ন্যায়বিচারের ব্যাপারে আস্থাশীল। আশা করি, তিনি খালাস পেয়ে মুক্তি পাবেন।

আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় মামলাটি প্রথমে রয়েছে। এর আগে গত ৮ মে চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য ২৭ মে মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

মুক্তিযদ্ধের সময় কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিএম আজহারুল ইসলামকে ২০১২ সালে গ্রেফতার করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ২০১৪ সালে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

৫ আগস্টের পর দীর্ঘদিন পার হয়ে গেলেও এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হওয়ায় তার মুক্তি চেয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান স্বেচ্ছায় কারাবরণ করার ঘোষণা দিয়েছিলেন।

এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে বলেছিলেন, ‘ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন। একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। আমরা তার দ্রুত মুক্তি চাই’।

এদিকে, জামায়াতের নেতাকর্মীরা আশা করছেন, অবশেষে মঙ্গলবার তাদের প্রত্যাশা পূরণ হবে। অর্থাৎ ফ্যাসিস্ট আমলে দেওয়া কথিত যুদ্ধাপরাধীর তকমা থেকে বিচারিক প্রক্রিয়ায় নিদোর্ষ প্রমাণ হয়ে মুক্তি পাবেন তাদের প্রাণের নেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি