1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মী গ্রেফতার 

  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৫ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শাজাহানপুর থানা পুলিশের অভিযানে বগুড়া জেলা ( নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর ছেলে, ভাতিজা ও ভাগ্নেসহ সহযোগী সংগঠনের আট নেতাকর্মী গ্রেফতার হয়েছে।

আজ সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৫টায় উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামে অভিযান চালিয়ে বগুড়া জেলা (নিষিদ্ধ ঘোষিত) ছাত্রলীগের সক্রিয় কর্মী আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলুর বড় ছেলে মাশরুখ আল রহমান অরিত্র (২৮) এবং একই অভিযানে আসাদুর রহমান দুলুর বড় ভাই আতাউর রহমানের ছেলে আমরুল ইউনিয়ন আওয়াম লীগের সক্রিয় কর্মী অরবিম বাবুকে (৩১) গ্রেফতার করে থানা পুলিশ।

থানা পুলিশ জানিয়েছে, তারা উভয়ে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এর আগে গতকাল ২৫ মে রোববার বিকাল সাড়ে ৫টায় উপজেলার শাহনগর বাজার থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী রাকিবুল ইসলামকে (২৬) গ্রেফতার করে থানা পুলিশ। সে শাহনাগর গ্রামের বাদশা মিয়ার ছেলে। সেও ফোরকান হত্যা মামালায় তদন্তে প্রাপ্ত আসামি।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এএসএম ফেরদৌসকে (৪২) গ্রেফতার করে থানা পুলিশ। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর ভাগ্নে এবং পেশায় একজন দলিল লেখক। ওইদিন রাত সাড়ে ৮টায় উপজেলার গোহাইল বাজার থেকে গ্রেফতার করা হয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলামকে (৩৫)। সে শালিখা গ্রামের আব্দুল গফুর সাজুর ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি