1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

ড. ইউনূসের পাশে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইইউ

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৪ বার শেয়ার হয়েছে

ডেস্ক রিপোর্ট: সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেসে দেওয়া বক্তব্য এবং বিএনপির সাম্প্রতিক আন্দোলনের মাধ্যমে ইউনূস সরকারের ওপর অযাচিত চাপ তৈরির প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা পদত্যাগের হুমকি দেন। এরপর সৃষ্টি হয় অচলাবস্থার। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা দেশগুলো। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘও।

শনিবার জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ড. ইউনূসের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনের কথা জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক কর্মকর্তা আমার দেশকে নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক সংস্থা ও দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন রয়েছে। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছে, আগামী নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা জরুরি। আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। জুলাই গণহত্যার বিচারেও তাদের দৃঢ় সমর্থন রয়েছে।

বাংলাদেশের বর্তমান টালমাটাল পরিস্থিতিতে ড. ইউনূস সরকারের প্রতি জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্বের সমর্থন বিশেষ তাৎপর্যপূর্ণ। পশ্চিমা বিশ্বের এই সমর্থন পুনর্ব্যক্ত করার পর বাংলাদেশের রাজনীতির হিসাব নতুন করে করতে হবে বিশ্লেষকদের।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমার দেশকে জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন অব্যাহত রয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ওই কর্মকর্তা আরো জানান, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের অবস্থান অভিন্ন। তারা চায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত ধরে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি