1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর যুব ইউনিট গঠন

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১১১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে যুবকদের সংগঠিত করার লক্ষ্যে আয়োজিত সাধারণ সভায় আড়িয়া ইউনিয়ন যুব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের স্থানীয় এক মসজিদে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আড়িয়া ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুর রহমান।

ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল।

সভায় সকলের সম্মতিতে মোঃ শাহার আলীকে সভাপতি এবং আব্দুস সালামকে সেক্রেটারি করে আড়িয়া ইউনিয়ন যুব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডেরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নতুন গঠিত কমিটিতে ১ নং ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম ও সেক্রেটারি শামীম, ২ নং ওয়ার্ডে সভাপতি হাফেজ জাকারিয়া ও সেক্রেটারি আব্দুল মালেক, ৩ নং ওয়ার্ডে সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ও সেক্রেটারি তানভীর, ৪ নং ওয়ার্ডে সভাপতি হাসান আলী ও সেক্রেটারি বেলাল, ৫ নং ওয়ার্ডে সভাপতি আমিনুল ইসলাম ও সেক্রেটারি রেজওয়ান আহম্মেদ, ৯ নং ওয়ার্ডে সভাপতি মোস্তাফিজার রহমান ও সেক্রেটারি তৌহিদুল ইসলাম নিযুক্ত হয়েছেন।

উক্ত সভায় উপস্থিত নেতৃবৃন্দ যুবকদের মধ্যে ইসলামী আদর্শ ও মূল্যবোধ প্রচারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং যুব ইউনিটের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন এবং দেশ ও ধর্মের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি