1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

পেশীশক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে হবে: হামিদুর রহমান আযাদ

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৭৬ বার শেয়ার হয়েছে

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের নিয়ে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ।

ড. আযাদ বলেন, “নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে সময়মতো পেশীশক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যোগ্যতা ও সততার সাথে জনগণের জন্য কাজ করে যেতে হবে। দেশের মানুষ একটি ভালো সরকার প্রত্যাশা করে, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে নেতৃত্বে ও আচরণে।”

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক জনাব সাইফুল আলম খান মিলন।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামী আদর্শই সমাজে ন্যায়বিচার, ইনসাফ ও বৈষম্যহীনতা নিশ্চিত করতে পারে। মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তোলার বিকল্প নেই।”

তিনি আরও সকল নেতাকর্মীকে দেশের এই সংকটময় মুহূর্তে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ্ব মমিনুল হক সরকার, মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, মহানগর ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: জামাল হোসাইন, আবু সাঈদ মুন্না, এইচ এম নাসির উদ্দিনসহ জেলা ও মহানগরীর অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি