1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় স্বকাল সাংস্কৃতিক পরিষদের সাহিত্য কর্মশালার উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬৯ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইসলামী মূল্যবোধভিত্তিক সৃজনশীল সাংস্কৃতিক চর্চার বিকাশে বগুড়ায় শুরু হলো স্বকাল সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে ধারাবাহিক কর্মশালা। শুক্রবার বিকেলে টিএমএসএস হল রুমে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব সৈয়দ মোস্তফা কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক সাতমাথার নির্বাহী সম্পাদক অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট নজরুল গবেষক, গীতিকার ও সুরকার এ কে আজাদ; মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল হোসেন; খ্যাতিমান ক্যালিগ্রাফার আমিনুল ইসলাম; সাংস্কৃতিক সংগঠক মোখলেছুর রহমান মুকুল এবং পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সবুজ।

আলোচনায় ‘সমাজ বিপ্লবে কবি ও কবিতার ভূমিকা’ এবং ‘চারুকলার মৌলিক উপাদান ও দৃষ্টিভঙ্গি’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন ও মতবিনিময় হয়।

কর্মশালায় বগুড়া শহরের প্রায় একশত জন সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, শিল্পী ও সাহিত্যপ্রেমী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মেহেদী হাসান, আবৃত্তিশিল্পী মিজানুর রহমান, নাট্যব্যক্তিত্ব মাহবুবুল আলম পাশা এবং তরুণ লেখক জুলকার নাঈম রায়হান প্রমুখ।

স্বকাল সাংস্কৃতিক পরিষদের এই ব্যতিক্রমী উদ্যোগে অংশগ্রহণকারীরা সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে সমাজে নৈতিক জাগরণ সৃষ্টির অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি