1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

দুপচাঁচিয়ার পালোকুড়ি বাইতুল হিকমা একাডেমিতে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৫ বার শেয়ার হয়েছে

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পালোকুড়ি বাইতুল হিকমা একাডেমিতে গতকাল অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফ্রি চক্ষু চিকিৎসা শিবির। মানবসেবার মহান ব্রত নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক সাড়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুপচাঁচিয়া ইসলামী হাসপাতালের পরিচালক জনাব নুর মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব জিয়াউল হক খান লিটন।

চক্ষু চিকিৎসা সেবায় অংশ নেন বগুড়া থেকে আগত গ্রামীণ জি.সি. চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ। দিনব্যাপী এই শিবিরে প্রায় সহস্রাধিক রোগী চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন। এদের মধ্যে প্রায় ৫০ জন রোগীকে ভবিষ্যতে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।

সেবামূলক এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী জানান, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় এমন চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি