1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

গাজায় আরও ৮৭ ফিলিস্তিনি নিহত: মৃতের সংখ্যা ছাড়াল ৫৩ হাজার

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫০ বার শেয়ার হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল অভিযানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সি বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে আরও অন্তত ২৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৩ হাজার ৫৭৩ জন এবং আহত হয়েছেন এক লাখ ২১ হাজার ৬৮৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বহু আহত ও নিহত এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই সময়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গাজার কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, ইসরাইলের বাধার কারণে গত ২ মার্চ থেকে গাজায় কার্যত সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রয়েছে। এর ফলে অনাহারে কমপক্ষে ৩২৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় প্রায় ১৪ হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশের চাপের মুখে ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু দুই মাসের মাথায়, ১৮ মার্চ ভোরে আবারো ব্যাপক সামরিক অভিযান শুরু করে তেলআবিব। এ অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৪২৭ জন নিহত এবং ৯ হাজার ৬৪৭ জন আহত হয়েছেন।

মানবিক বিপর্যয়ের এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলমান রয়েছে।

বিশ্ব সম্প্রদায় এ বর্বর হামলা বন্ধ এবং গাজায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি