1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

সাভারে কিশোরকন্ঠ পাঠক ফোরামের কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৬৫ বার শেয়ার হয়েছে
সাভারে কিশোরকন্ঠ পাঠক ফোরামের কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

আহমেদ ইয়াসিন, সাভার প্রতিনিধি: কিশোরকন্ঠ পড়বো জীবনটাকে গড়বো” এই স্লোগানকে সামনে রেখে কিশোরকন্ঠ পাঠক ফোরাম পাথালিয়া আদর্শ থানার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান’২৫ আয়োজন করা হয়। সোমবার (১৯ মে) প্রগ্রেসিভ স্কুল এন্ড কলেজে ফোরামটির সেক্রেটারি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম ঢাকা জেলা উত্তরের স্কুল ও কলেজ সম্পাদক তামিমুল ইসলাম তামিম এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম ঢাকা জেলা উত্তরের সাবেক জেলা সেক্রেটারি আল আমিন হোসেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জ্ঞান-বিজ্ঞান ও ট্যাকনোলজিতে যারা যত বেশি অগ্রসর হবে তারাই পৃথিবীর নেতৃত্ব দিবে। উপস্থিত সবাইকে আগামী দিনের পৃথিবী পরিচালনার দায়িত্ব নিতে হবে। নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে বলে জানান তিনি।

প্রধান মেহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে না। নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব। তবেই মিলবে দুনিয়ায় প্রশান্তি ও পরকালীন মুক্তি।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফোরামের পাথালিয়া আদর্শ থানার দায়িত্বশীলবৃন্দ। পরবর্তীতে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি