1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বাংলাদেশের নাটকীয় হারে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে গড়ালো

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৮৯ বার শেয়ার হয়েছে

শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। শারজাহতে ২০৫ রানের বিশাল টার্গেট তাড়া করে ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় আমিরাত।

শেষ ২ ওভারে জয়ের জন্য আমিরাতের প্রয়োজন ছিল ২৯ রান। কিন্তু শরিফুল ইসলামের ১৯তম ওভারে ১৭ রান এবং এক ওভার থ্রোতে অতিরিক্ত ৫ রান খেয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। শেষ ওভারে তানজিম হাসান সাকিবের একাধিক ভুল, ওয়াইড, নো বল এবং দুটি নিশ্চিত রানআউটের সুযোগ হাতছাড়া করায় ম্যাচ হাতছাড়া হয়ে যায় টাইগারদের।

ছবি: সংগৃহীত

এর আগে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। তানজিদ হাসান (৩৩ বলে ৫৯) ও লিটন দাস (৩২ বলে ৪০) দলকে এনে দেন ৯ ওভারে ৯০ রানের উদ্বোধনী জুটি। এরপর তাওহিদ হৃদয় ২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলকে ২০৫ রানের বড় সংগ্রহ এনে দেন। এটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের সপ্তম ২০০ প্লাস স্কোর এবং আরব আমিরাতের বিপক্ষে সর্বোচ্চ।

তিন ম্যাচ সিরিজে এটি ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জেতায় সিরিজ এখন ১-১ সমতায়। ফলে তৃতীয় ম্যাচটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ফাইনালে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি