1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৬২ বার শেয়ার হয়েছে

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুকের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি মুহতারামা নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন একইসাথে বৈঠকে মিলিত হন তারা।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কার্যক্রম ও কমিউনিটি সম্পৃক্ততা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে, ব্রিটিশ হাইকমিশনার নারীর ক্ষমতায়ন এবং তাদের সামাজিক ও রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনায় জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলাগন তাদের চিন্তা-ভাবনা এবং অভিজ্ঞতা আদানপ্রদান করেন। এটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ হাইকমিশনারের এই উদ্যোগ জামায়াতের নারী নেত্রীদের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে, যা তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে এসময় আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন – সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খন্দকার আয়েশা খাতুন, কেন্দ্রীয় পরিষদ সদস্য ডা:হাবিবা চৌধুরী সুইট, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক সালমা সুলতানা। আরোও উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল তাহমিনা ইয়াসমিন ও ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা নিশাত তাসনিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি