1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

নগরভবন ঘেরাও, গুলিস্তানে অচলাবস্থা

  • প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭২ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চারদিনের আন্দোলনের পর আজ সোমবার নগরভবন ঘেরাও কর্মসূচি শুরু করেছেন আন্দোলনকারীরা। এ উপলক্ষে রাজধানীর গুলিস্তানে প্রধান সড়ক অবরোধ করলে সৃষ্টি হয় তীব্র যানজট।

সকাল ১১টা থেকে আন্দোলনকারীরা গুলিস্তান মাজারের সামনে অবস্থান নেন। হাতে ব্যানার, মাইক ও প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান দিতে থাকেন। এতে গুলিস্তান থেকে বংশাল ও পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা নগরভবনের সামনে জড়ো হন। তারা দাবি করেন, ট্রাইব্যুনালের রায়ে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বৈধ ঘোষণা করা হলেও এখনো তাকে শপথ গ্রহণ করতে না দেওয়া অন্যায় এবং অগণতান্ত্রিক।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে ২০২৫ সালের ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে গেজেট প্রকাশে দেরি করে নির্বাচন কমিশন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা। নাগরিক দুর্ভোগের মধ্যেই দাবি আদায়ের পথে অটল তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি