1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৬০ বার শেয়ার হয়েছে
সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময় পেরিয়ে যাওয়ায় শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা।সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

রোববার (১৮ মে) রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সংহতি জানান।

ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে, সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে। মূল অভিযুক্তকে গ্রেফতার না করার বিষয়ে অর্থের লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন সাম্যের সহপাঠীরা।

যদিও পুলিশ বলছে, সাম্যের কিলিং মিশনে অংশ নেয়া সবাইকে আইনের আওতায় আনা হবে। সাম্য হত্যায় জড়িতদের অধিকাংশকেই শনাক্ত করা গেছে। তবে তারা দ্রুত জায়গা পাল্টানোর কারণে তাদের ধরা যাচ্ছে না।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মারুফা বলেন, শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে থানা গেটের সামনে অবস্থান নেয়। সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে এবং বিচারের দাবিতে তারা অবস্থান নিয়েছে। যদিও থানার পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, সঠিকভাবে তদন্ত কাজ চলছে এবং ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তারপর থেকে উত্তপ্ত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা। এরপর ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ ও মশাল মিছিল করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি