1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫৩ বার শেয়ার হয়েছে

মাগুরার হৃদয়বিদারক শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ শনিবার। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করবেন। বিচার প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র ১২ কার্যদিবসের মাথায় এ মামলার রায় ঘোষিত হতে যাচ্ছে—যা দেশের বিচারব্যবস্থায় এক দৃষ্টান্ত।

গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। ধর্ষণের পর গুরুতর আহত অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতাল, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা সিএমএইচ-এ চিকিৎসা দেওয়া হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে নিষ্পাপ শিশুটি। এই নির্মম ঘটনায় দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া ও তীব্র ক্ষোভ।

১৩ এপ্রিল মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয় এবং ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ছুটির দিন বাদে টানা ১২ কার্যদিবসে বিচার কার্যক্রম শেষ হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ফরেনসিক ও মেডিকেল প্রতিবেদন এবং ২৯ জন সাক্ষীর জবানবন্দিতে অপরাধের প্রমাণ উঠে এসেছে। তারা আশা করছেন, আজকের রায়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।

আছিয়ার পরিবার, এলাকাবাসী এবং সাধারণ জনগণ এই মামলার দ্রুত নিষ্পত্তিকে স্বাগত জানিয়ে রায়ে ন্যায়বিচার প্রত্যাশা করছেন। তাদের বিশ্বাস, এই রায় ভবিষ্যতে শিশু নির্যাতনের বিরুদ্ধে এক কঠোর বার্তা হয়ে দাঁড়াবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি