1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

জামায়াতে ইসলামী কারো হুমকিতে ভয় পায় না: গোলাম রব্বানী

  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ আসন এমপি প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, জামায়াতে ইসলামী কারো হুমকিতে ভয় পায় না। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতির রাজনীতি করি না এবং কাউকে তা করতে দেবো না। আমাদের লক্ষ্য ন্যায়, ইনসাফভিত্তিক এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা এমন আইন প্রতিষ্ঠা করতে চাই যা নির্ভুল ও ন্যায়ভিত্তিক। সেই আইন হলো আল কুরআনের আইন। এই আইন বাস্তবায়ন করলে বাংলাদেশে শান্তি, সমৃদ্ধি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টায় গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম রব্বানী আরও বলেন, বিগত দিনে বিভিন্ন দল বহু দফা ঘোষণা করলেও কেউ দেশের শান্তি আনতে পারেনি, মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। প্রকৃত পরিবর্তন সম্ভব এক দফায় তা হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা। আমাদের জীবন উৎসর্গ করে হলেও ইনশাআল্লাহ আমরা এ দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব।

তিনি সতর্ক করে বলেন, কিছু রাজনৈতিক দল আজ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অযথা মন্তব্য করছে। তাদের মনে রাখা উচিত ১৯৯১ ও ২০০১ সালে তারা জামায়াতের সমর্থনেই সরকার গঠন করেছিল। জামায়াত সমর্থন না করলে তারা ক্ষমতায় যেতে পারত না।

গোলাম রব্বানী বলেন, দেশের মাটি, সম্পদ এবং সকল নিয়ন্ত্রণ আল্লাহর। জমিন যার, আইনও তারই চলবে। দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি-গাড়ি করা দুর্নীতিবাজদের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। ফাঁসি, জেল বা জুলুমের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন দমন করা যাবে না। ইসলামী আইন প্রতিষ্ঠিত হলে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে। কেউ ভিক্ষা করবে না, কেউ বেকার থাকবে না এবং অধিকার আদায়ে আন্দোলনের প্রয়োজন পড়বে না।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, জুলাই সনদের আইনি কাঠামোর ভিত্তিতে এবং স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থায়।

তরফ সরতাজ সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, বগুড়া-৭ আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, মহিষাবান ইউনিয়ন আমীর মাওলানা ইউনুছ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আজাদুর রহমান, মাদলা ইউনিয়ন আমীর আমজাদ হোসেন, মহিষাবান ইউনিয়ন সেক্রেটারি আমজাদ হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক ডা. সাখাওয়াত হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি