1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়া শাজাহানপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ১২ নেতাকর্মী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার শেয়ার হয়েছে

ডেস্ক রিপোর্ট:  বগুড়ার শাজাহানপুরে বিএনপি থেকে ১২ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার বেতগাড়ী মোড়ে বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন— জেলা শ্রমিকদলের নির্বাহী সদস্য আশরাফ আলী, বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাবু মিস্ত্রী, ১৩ নং ওয়ার্ড ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান,১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ১৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক চান মিয়া, ১৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সাজু মিয়া, বাদল, আব্দুর রহমান, মুন্না, সৈয়দ আলী সাগর ও রঞ্জু।

বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড আমীর মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

সাবেক ছাত্রনেতা শাহিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শাজাহানপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আল আমিন, উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, শাজাহানপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, জামায়াত নেতা সাহেব আলী, আবু সুফিয়ান পলাশ, রেজাউল করিম, রেজওয়ান, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান, রবিউল ইসলাম ও জরজিস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “জামায়াতে ইসলামীই দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রকৃত শক্তি। দলমত নির্বিশেষে ইসলামপ্রেমী সবাইকে এই আন্দোলনে শরিক হতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি