1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

মৌলভীবাজার জেলার সাবেক আমিরের মৃত্যুতে জামায়াতের শোক

  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯০ বার শেয়ার হয়েছে

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ সদস্য (রুকন) মৌলভীবাজার জেলার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ৮০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এক শোক বাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রবীণ রাজনীতিবিদ দেওয়ান সিরাজুল ইসলাম লেখক ও গবেষক ছিলেন। তিনি বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। দক্ষ সংগঠক হিসেবে তিনি ইসলামি আন্দোলনের কাজকে একটি মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামি আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

অপর এক যুক্ত শোকবাণীতে মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, সাবেক জেলা আমির মো. আব্দুল মান্নান ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী গভীর শোক প্রকাশ করে বলেন, অমায়িক ব্যবহারের অধিকারী দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ইসলামি শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করতেন। তিনি দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি