1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামীর বৈঠক

  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫৭ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৬ জুন সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ এবং জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

বৈঠকে প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর সাংগঠনিক পদ্ধতি, গঠন কাঠামো, কার্যক্রম ও তৃণমূল পর্যায় পর্যন্ত অবস্থান এবং বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে অবগত হয়ে ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখবে বলে প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে প্রতিনিধি দলটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এনজিও ‘নো পিস উইদাউট জাস্টিস’ এর সেক্রেটারি জেনারেল মি. নিকোলো ফিগা তালামাঙ্কা, ইন্টারন্যাশনাল লইয়ার এন্ড এ্যাকাউন্টাবিলিটি এক্সপার্ট মি. পাসকাল টারলান, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল এক্সপার্ট এ্যান্ড এক্স ডাইরেক্টর অব এ্যামনেস্টি ইন্টারনাশনাল মি. আব্বাস ফয়েজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি