1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে স্বামীকে “মুক্তি দিলাম”মেসেজ দিয়ে স্ত্রী আত্মহত্যা

  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৭১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  “তোমাকে মুক্তি দিলাম”স্বামীকে পাঠানো এই মেসেজ দিয়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মোছাঃ জান্নাতী (২৩) নামে এক গৃহবধূ। নিহত জান্নাতীর তিন বছরের একটি শিশু কন্যা আছে।

রবিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সি-ব্লক শালুকগাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের স্বামী শফিকুল ইসলাম একজন রাজমিস্ত্রী। তার আরও একটি স্ত্রী রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, স্বামীর অবহেলা, দ্বিতীয় স্ত্রী থাকা এবং পারিবারিক কলহে দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জান্নাতী।

ঘটনার দিন সন্ধ্যায় শফিকুল ইসলাম মোবাইলের স্ত্রী জান্নাতি মেসেজ লেখেন, “তোমাকে মুক্তি দিলাম।” মেসেজ পাঠানোর কিছুক্ষণ পরেই তার সন্দেহ হয় এবং তিনি আড়িয়া বাজার থেকে তড়িঘড়ি করে বাড়ি ফিরে আসেন। ঘরে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে জান্নাতীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সবাই বলছেন, একটি মেয়ে সন্তানকে রেখে এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়ার মত নয

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান,ঘটনার তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি