1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় কিশোরীর বিয়ে ঠেকাতে গিয়ে খুন, অভিযুক্ত জিতু ইসলাম স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার

  • প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৯২ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের সিববাটি এলাকায় ১৪ বছরের এক কন্যাকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সাকিল নামে এক যুবককে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) দুপুরে সংঘটিত এ ঘটনার পর সন্ধ্যায় অভিযুক্ত জিতু ইসলাম ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে রাতেই তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিতু ইসলাম স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি নেতাকর্মীদেরকে তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে অভিযুক্ত জিতু ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।

প্রসঙ্গত, সিববাটি এলাকার এক কিশোরীর বাল্যবিয়েতে আপত্তি জানানোয় শনিবার দুপুরে ওই কিশোরীর পিতা সাকিলকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরে বিকেলে শহরতলীর ফুলবাড়ী নদীর ঘাট এলাকায় তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, বিয়ে দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘটনার পর জড়িত থাকার অভিযোগে জিতু ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানিয়েছেন, জিতু ইসলাম ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে এবং জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি