1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় শাকিল হত্যা মামলার মূল অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৮ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিববাটিতে চাঞ্চল্যকর শাকিল হত্যা মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নিহত শাকিল (৩২) বগুড়া শহরের শিববাটির বাসিন্দা হানিফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শাকিলকে তার নিজ বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে শহরতলীর ফুলবাড়ি নদীর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। নিহত শাকিলের পরিবারের অভিযোগ, তাদের ১৪ বছর বয়সী কন্যাকে বিয়ের জন্য অভিযুক্ত জিতু চাপ সৃষ্টি করে আসছিল। তারা এতে রাজি না হওয়ায় শাকিলকে পিটিয়ে হত্যা করা হয় বলে দাবি করেছেন তারা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশীর জানান, “ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে এবং প্রধান অভিযুক্তসহ দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে। মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অন্যান্য জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি