প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১১:২৫ এ.এম
উপদেষ্টার ওপর পানির বোতল ছুড়ে মারা ষড়যন্ত্রের অংশ: এ্যানি
গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, একজন উপদেষ্টাকে পানির বোতল মারা এটাও কিন্তু কম ষড়যন্ত্রের অংশ নয়।
একপক্ষকে আরেকপক্ষের সঙ্গে লাগিয়ে দিতে, একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে এসব করা হচ্ছে। আমাদের টার্গেট ভবিষ্যতের ভোট, যার জন্য আমাদের এতো আন্দোলন-সংগ্রাম, আমাদের সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এটি একটি অদৃশ্য শক্তি। এই শক্তি কিছুটা দৃশ্যমান হচ্ছে, বোঝা যাচ্ছে কারা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা: মোঃ মোখলেছুর রহমান মুকুল, সম্পাদকীয় উপদেষ্টা: খন্দকার আতিকুর রহমান, সম্পাদক: গোলাম আজম, প্রকাশক: মাইন উদ্দিন, নির্বাহী সম্পাদক: মহিউছ ছাইয়েদ, বার্তা সম্পাদক: নাহিদ হাসান, বার্তা কার্যালয় ঠিকানা: মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া মোবাইল: +8801776816513, +8801731267259